দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ নারী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।
প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। তিনি বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপকে ১৪–২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।
এমএস/