দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়ানশিপ। যেখানে প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে সাবিনা খাতুনের দল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিরোপা নিয়ে দেশের ফিরছে নারী ফুটসাল দল। সন্ধ্যা সোয়া ৬টায় দেশের মাটিতে পা রাখবেন তারা।
দেশে ফেরার পর ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফ জয়ী নারী ফুটসাল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে আসা হবে চ্যাম্পিয়ানদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসিপশন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। প্রোগ্রাম শেষে জলসিড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা।
উল্লেখ, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান অর্জন করে ভুটান।
জে আই