দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের পরও যদি কমিশন প্রমাণ পায় দ্বৈত নাগরিকত্ব যারা গোপন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত মোবাইল ব্যাকিং সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকার পরও যারা গোপন রেখেছে, নির্বাচনের পরও যদি কমিশন প্রমাণ পায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আখতার আহমেদ জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সময়ে দেওয়া হবে।
তিনি জানান, ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে।
আগামী নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক আসার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।
আখতার আহমেদ বলেন, ভোট গণনার ক্ষেত্রে এবার সময় বেশি লাগবে।
আরপিও অনুসারে নির্বাচনের পরও যদি কমিশন কারো ব্যাপারে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পায় তাহলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আখতার আহমেদ। যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন বলেও জানান ইসি সচিব।
এবি/