দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিক দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে ওমর বিন হাদিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে বার্মিংহাম মিশনে বর্তমানে দ্বিতীয় সচিব পদ না থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হলে স্বয়ংক্রিয়ভাবে ওই পদ সৃষ্টি হয়ে যায়।
এমএস/