• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

স্বর্ণ আমদানির লাইসেন্স নিয়ে নতুন সিদ্ধান্তে আসছে সরকার

দেশ টিভি ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, স্বর্ণ আমদানির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবো। যদি কোনো ব্যবসায়ী স্বর্ণ বা কাঁচামাল আমদানি করে তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করেন, তবে তিনি শুল্ক ফেরতের সুবিধা পাবেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন এনববিআর চেয়ারম্যান।

এদিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খান বলেন, স্বর্ণ আমদানিতে উচ্চ শুল্কহার থাকায় দুবাই ও সিঙ্গাপুরের চেয়ে প্রতি ভরিতে দামে ব্যবধান তৈরি হচ্ছে। এ কারণে ক্রেতারা দেশ থেকে স্বর্ণ না কিনে বিদেশমুুখী হচ্ছেন।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, আগামী বাজেটে স্বর্ণ খাতের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। স্বর্ণনীতি নিয়ে এনবিআরের তিনজন প্রথম সচিব সংশ্লিষ্টদের সঙ্গে বসবে। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, স্বর্ণ আমদানির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবো। যদি কোনো ব্যবসায়ী স্বর্ণ বা কাঁচামাল আমদানি করে তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করেন, তবে তিনি শুল্ক ফেরতের সুবিধা পাবেন। যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি মৌলিক নিয়ম।

এনবিআর চেয়ারম্যানকে বাজুস সভাপতি বলেন, দেশে হাতে তৈরি এবং হালকা অলংকার তৈরি হয়। অথচ সঠিক নীতির অভাবে আমরা তা রপ্তানি করতে পারছি না। একসময় তাঁতীবাজার ও শাঁখারীবাজারে কয়েক লাখ স্বর্ণশিল্পী ছিলেন। যা এখন কমে মাত্র ৫ থেকে ১০ হাজারে দাঁড়িয়েছে। উদ্যোগ না নিলে এই শিল্প মসলিন শাড়ির মতো জাদুঘরে চলে যাবে।

বাজুস সহ-সভাপতি মো. ইকবাল হোসেন চৌধুরী এ সময় বলেন, স্বর্ণ নীতিমালা খুবই জরুরি। ২০১৮ সালের পর ২০২১ সালে তা সংশোধিত হয়েছে। ব্যবসায়ীদের বৈধ ও পরিচ্ছন্নভাবে ব্যবসা করার সুযোগ দিতে নীতিমালা সংশোধন প্রয়োজন। বর্তমানে বিভিন্ন নীতির কারণে ব্যবসায়ীরা স্বচ্ছভাবে কাজ করতে গিয়ে সংকটে পড়ছেন। এছাড়া বিগত সরকারের আমলে ১৮টি ডিলারশিপ লাইসেন্স দেওয়া হলেও বেশিরভাগই এখন অকার্যকর, আমদানি প্রায় হচ্ছে না বললেই চলে।

আরও পড়ুন

হজের টিকিট নিয়ে দুঃসংবাদ

অনুষ্ঠানে বাজুসের পক্ষ থেকে দেশের স্বর্ণর বাজার সহনীয় রাখতে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। সেগুলোর মধ্যে রয়েছে-আঞ্চলিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জুয়েলারি বিক্রয়ে ভ্যাট হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ, স্বর্ণ আমদানির অনুমোদন ও খালাস সর্বোচ্চ ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে শেষ করার ব্যবস্থা নেওয়া, নিষ্ক্রিয় লাইসেন্সধারীদের বাদ দিয়ে আমদানিকারকের পরিধি বাড়ানো, রপ্তানি প্রণোদনা হিসেবে শুল্ক ফেরতের সুবিধা দেওয়া ও স্বর্ণ শিল্পে উৎস কর সম্পূর্ণ প্রত্যাহার করা।

কে

  • স্বর্ণ
  • আমদানি
  • লাইসেন্স
এ সম্পর্কিত আরও খবর
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।