দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি।
রোববার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এর আগে, আপিল শুনানির প্রথম দিনে ৭০টি শুনানি শেষে ৫২টি মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল এবং স্থগিত হয়েছে ৩টি। আজ আপিল আবেদনের ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। সকাল থেকে প্রার্থিরা মনোনয়ন ফিরে পেয়ে তাদের প্রতিক্রিয়া জানান। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি।
এবি/