• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার নয় মাস পার হলেও একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের প্রধান কামাল আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেছেন, কমিশনের কোনও প্রস্তাবই এখনও কার্যকর হয়নি- এটি দুঃখজনক।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন কামাল আহমেদ।

কামাল আহমেদ বলেন, ‘আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের যেসব প্রস্তাব ছিল, তার একটি প্রস্তাবও এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে- এমন কথা আমি বলতে পারছি না। এ জন্য আমি দুঃখিত।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব পাওয়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে উদ্দেশ করে কামাল আহমেদ বলেন, ‘তার ঘাড়ে হয়তো দোষ চাপানো যাবে না। কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘাড়ে দোষ চাপানো যাবে। অন্তর্বর্তী সরকার যে কিছুই করেনি, এটাই সত্য।’

তিনি বলেন, গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়। তখন আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর একটি আলাদা তালিকা দিতে বলা হয়েছিল। কমিশন ২৪ ঘণ্টার মধ্যেই সেই তালিকা জমা দেয়। প্রধান উপদেষ্টা একাধিকবার বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে শোনা গেলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।

কামাল আহমেদ অভিযোগ করেন, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিবেদন নিয়ে ব্যস্ততা দেখালেও শেষ পর্যন্ত সুপারিশগুলো বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে মতামতের জন্য পাঠানো হয়। সেখান থেকে জানানো হয়েছে, এসব সুপারিশ বাস্তবায়ন করা যাবে না।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) একীভূত করে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের সুপারিশের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, সরকার সেই উদ্যোগ নিতেও ব্যর্থ হয়েছে।

কামাল আহমেদ জানান, উপদেষ্টাদের নিয়ে দুই দফায় দুটি কমিটি গঠন করা হলেও ফলাফল শূন্য। একবার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারকে আহ্বায়ক করা হয়, আরেকবার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি।

আরও পড়ুন

তারেক রহমানকে ভোটার করার বিষয়ে যা বললেন ইসি সচিব

তিনি বলেন, ‘এখন আর সময়ও নেই। চাইলে সরকার শুধু একটি নির্দেশনা জারি করেই অন্তত ২০টি সুপারিশ বাস্তবায়ন করতে পারত। কিন্তু তা করা হয়নি। এটাই হতাশা ও ক্ষোভের কারণ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, বিজেসির উপদেষ্টা খায়রুল আনোয়ারসহ গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তিত্ব।

কে

  • গণমাধ্যম
এ সম্পর্কিত আরও খবর
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী
নতুন ডিজিটাল গণমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ নিয়ে আসছেন সাকিব আল হাসান
নতুন ডিজিটাল গণমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ নিয়ে আসছেন সাকিব আল হাসান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনা শুরু করেছি: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনা শুরু করেছি: তথ্যমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।