দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে ২ দফা দাবির কোনোটিই মানা হয়নি বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর প্রতিবাদে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। সেই সংবাদ সম্মেলন থেকে আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা।
রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টায় সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১০ লাখের অধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির এক দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপন করে সেসব সংস্থা থেকে শেখ হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।
অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে বলেও অভিযোগ করে ইনকিলাব মঞ্চ। এ পরিপ্রেক্ষিতে সংগঠনটি আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেছে।
এরই পরিপ্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে আজ বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নির্ধারিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি তিনি।
তার পরিবর্তে সংবাদ সম্মেলনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে ব্রিফিং করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি জানান, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায়, সে বিষয়ে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। তবে তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
এবি/