দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন। সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তারা দেশের যেখানেই থাকুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে কিংবা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।
দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘অপপ্রচার ও গুজবে কান দেবেন না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের মাটিতে আর কোনোদিন ফিরে আসতে পারবে না।’
এমএস/