দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে বার বার যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ।
শনিবার (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খন্দকার গোলাম ফারুক বলেন, হয়তোবা সেই সুযোগে দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা করে থাকতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়।
ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর আছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সর্বদা তৎপর। গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনার সময়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন। এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত রাখতে হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি দেখার দায়িত্ব আমাদের। আপনারা কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করা হচ্ছে দেখে তা পুলিশকে জানালে সাথে সাথে আমরা আপনাদের পাশে থাকব।