দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সেই সঙ্গে চলছে তল্লাশি ও বসানো হয়েছে ব্যারিকেড। এছাড়া চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। এছাড়া চলাচলও সীমিত করা হয়েছে।
আরএ