দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের আড়াইহাজার, পূর্বাচলসহ আশপাশের এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ডাকাতির সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর হাজারীবাগ থেকে র্যাব-২ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- তৈয়বুর গ্রুপের প্রধান ও প্রধান তৈয়বুর, রানা গ্রুপের প্রধান রানা।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ব্যস্ত রাজধানীবাসী স্বস্তির নিঃশ্বাস নিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি নিয়ে ছুটে যান ৩০০ ফিট রাস্তায় ঘুরতে। সম্প্রতি রাত নামলেই ভয়ঙ্কর হয়ে উঠছে রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিটের এ সড়ক। এসব এলাকায় গড়ে উঠেছে এক ভয়ঙ্কর ছিনতাইকারী ও মোটরসাইকেল ডাকাত চক্র। সম্প্রতি সেখানে অস্ত্রের মুখে জিম্মি এবং গুলি করে বেশ কয়েকটি মোটরসাইকেল ডাকাতির ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব চক্রের অন্যতম ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপ। তারা পূর্বাচলের ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
র্যাব জানায়, ধারাবাহিক এসব ঘটনা বিবেচনায় নিয়ে র্যাব অপরাধীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-১১ বৃহস্পতিবার ভোরে রাজধানীর হাজারীবাগ থানাধীন মাহতাব পাম্প এলাকায় যৌথ অভিযান চালায়। এসময় তৈয়বুর ও রানাকে ছিনতাই করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন উল্লেখ করে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
/অ