দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
রোববার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় স্থানীয় বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়।
ডিসেম্বর মাসের জন্য সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ডিজেলের লিটার ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১৬ টাকা করা হয়েছে।
নতুন এই মূল্য সোমবার থেকে সারাদেশে কার্যকর হবে।
এমএস/