• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে পাঁচ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  ২৬ নভেম্বর ২০২৫, ১৩:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পাঁচটি প্রধান সুপারিশ জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের নির্বাচন পরিবীক্ষণ বিষয়ক ফোরাম ‘ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি’।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ জানান, ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির সদস্য সচিব ও সরকারের সাবেক সচিব এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. শরিফুল আলম।

সুপারিশগুলো হচ্ছে—

১. প্রতিটি ভোটকেন্দ্রে অনলাইন সিসিটিভি ক্যামেরা স্থাপন : স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে অনলাইনভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন অপরিহার্য। আনুমানিক ২০০ কোটি টাকার ব্যয় যৌক্তিক এবং নির্বাচন–স্বচ্ছতার জন্য প্রয়োজনীয়। সময়ের স্বল্পতা বিবেচনায় একক প্রতিষ্ঠানকে না দিয়ে ডিপিএম (সরাসরি ক্রয়) পদ্ধতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিকেন্দ্রীভূত উপায়ে দ্রুত ক্রয় সম্পন্ন করা যেতে পারে। নির্বাচনের পর ক্যামেরাগুলো স্কুলে নিরাপত্তা ব্যবস্থায় বা ভবিষ্যতের নির্বাচনে ব্যবহার করা যাবে।

২. আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি–ওয়ার্ন ক্যামেরা : প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কমপক্ষে দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে বাধ্যতামূলকভাবে বডি ক্যামেরা ব্যবহার করতে হবে। এর মাধ্যমে তাদের কার্যক্রম তদারকি, আইনশৃঙ্খলা রক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

৩. মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি বা পদায়ন : নিরপেক্ষতা নিশ্চিত করতে ডিসি, এসপি, ইউএনও, ওসি ও নির্বাচন কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি বা পদায়ন করতে হবে এবং নির্বাচন শেষে ১৫ দিনের মধ্যে পুনরায় তাদের বদলি নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে যারা পেশাদারিত্ব ও সততার পরিচয় দেবেন তাদের পুরস্কৃত করে গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করতে হবে এবং ব্যর্থদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

৪. অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান : নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই যৌথ বাহিনীর মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে, যা ভোটগ্রহণ পর্যন্ত অব্যাহত থাকবে। এতে কোনো দল বা গোষ্ঠী নির্বাচনী পরিবেশ নষ্ট করা, সন্ত্রাসী কার্যক্রম বা কেন্দ্র দখলের মতো অপকর্মের সুযোগ পাবে না।

আরও পড়ুন

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করে প্রজ্ঞাপন

লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫. নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ : নির্বাচন পরিচালনায় নিয়োজিত সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তারা যেন কোনো গোষ্ঠী বা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে পারেন— সেজন্য সরকার, নির্বাচন কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা, পর্যবেক্ষণ ও সহায়তা জোরদার করতে হবে।

সংবাদ সম্মেলনে ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির সভাপতি ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কে

  • ৫ সুপারিশ
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।