দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, গত শুক্রবার দিল্লির উদ্দেশে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে। দুটি অভিযোগে শেখ হাসিনাকে এবং একটি অভিযোগে কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় অ্যাপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম মামলার রায়।
এমএস/