• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা করবো: প্রধান উপদেষ্টা

দেশ টিভি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৫, ১৯:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, শিগগিরই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যা নতুন বাংলাদেশের পথে যাত্রার গুরুত্বপূর্ণ ধাপ হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুন্দর, আনন্দমুখর ও উৎসবমুখর হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রফেসর ইউনূস আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচনের নির্বিঘ্ন ও উৎসবমুখর আয়োজন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের পুনর্গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং চলমান সংস্কার কার্যক্রমেও বাহিনী মানুষের আস্থা বজায় রেখেছে। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশি সশস্ত্র বাহিনী পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রধান উপদেষ্টা বলেন, শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থায় বিশ্বাসী, তবে যেকোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। এ লক্ষ্যে সেনা, নৌ ও বিমানবাহিনী আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং যুগোপযোগী প্রযুক্তি সংযোজনের কাজ অব্যাহত রয়েছে।

তিনি অতীতের ফ্যাসিস্ট আমলে বাহিনীর দক্ষতার অবমূল্যায়নের কথাও উল্লেখ করেন এবং বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও জনকল্যাণমূলক কাজে যুবসমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করতে বিএনসির কার্যক্রমও সম্প্রসারিত হয়েছে।

প্রফেসর ইউনূস সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়। ২১ নভেম্বর ১৯৭১ সালে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালায়। মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেন এবং দেশের মুক্তি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও গেরিলা লড়াইয়ের মাধ্যমে ১১টি সেক্টরে ‘বাংলাদেশ ফোর্সেস’ গঠন করা হয়েছিল। এই যৌথ অভিযানের চূড়ান্ত ফল ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও পড়ুন

ভূমিকম্পের ঘটনায় ঢাকা জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক

প্রফেসর ইউনূস উল্লেখ করেন, বিগত ৩৭ বছরে জাতিসংঘের ৪৩টি দেশে ৬৩টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা সফল ভূমিকা রেখেছেন। বর্তমানে ১০টি দেশে তারা নিয়োজিত, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে পরিচিত।

তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখতে হবে। সব সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এমএস/

  • নির্বাচন
  • প্রধান উপদেষ্টা
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।