দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে কুতুবখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পারভিন সুলতানা (৫৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহকারী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)।
আহত হিমেল হাসপাতালে জানান, তিনি নিহতের ভাতিজা। সূত্রাপুর মোহনি মোহন দাস লেনে নিজেদের বাড়িতে থাকেন তারা। নিজেদের জমি সংক্রান্ত একটি মামলার জন্য সকালে ফুপু-ভাতিজা দুজন মোটরসাইকেল করে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী কুতুবখালীতে হানিফ ফ্লাইওভারের ওঠার কিছুটা আগে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়েন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১টায় পারভিন সুলতানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা জানান, কুতুবখালী পকেট গেটে একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ।