দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত দুই নারীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০), হান্নান ইমরান (২০), নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২)।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
/অ