• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ

দেশ টিভি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৫, ১৭:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় দেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকার গঠনের পর তাদের সঙ্গে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার বিষয়ে আলোচনা করেই অর্থ ছাড় করা হবে। ষষ্ঠ কিস্তিতে আইএমএফ থেকে ৮০ কোটি ডলারের কিছু বেশি পাওয়ার কথা রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে আইএমএফ এ অবস্থান জানায়। বৈঠকে গভর্নর বলেন, ডিসেম্বরের মধ্যে ঋণের কিস্তি ছাড় হওয়ার কথা এবং বাংলাদেশ নীতিগত শর্তগুলো পূরণ করেছে। তবে আইএমএফ জানায়, নির্বাচনের পর নতুন সরকারের কাছ থেকে সংস্কার কার্যক্রমে অংশগ্রহণের নিশ্চয়তা নিয়েই তারা অর্থ ছাড় করতে চায়।

এ বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, এখন আইএমএফ-এর অর্থ বাংলাদেশের জন্য অপরিহার্য নয়। দেশের রিজার্ভ ভালো অবস্থায় আছে, ডলারের বাজারও স্থিতিশীল। তবে তাদের নীতিগত সহায়তা এখনো প্রয়োজন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফ যদি ভবিষ্যতে কঠোর শর্ত আরোপ করে, বাংলাদেশ তা মেনে নেবে না। দেশের অর্থনীতি এখন আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইএমএফ তাদের শর্ত বাস্তবায়নের সুযোগ তৈরি করতে চাইছে। নির্বাচনের আগে অর্থ ছাড় না করলে বর্তমান সরকারের ওপর চাপ তৈরি হতে পারে এবং বৈশ্বিকভাবে নেতিবাচক বার্তা যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফ-এর একটি মিশন আগামী ২৯ অক্টোবর ঢাকায় আসবে। দুই সপ্তাহ অবস্থান করে তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। এরপর ওয়াশিংটনে গিয়ে প্রতিবেদন দেবে, যার ওপর নির্ভর করবে ঋণ কিস্তি ছাড়ের সিদ্ধান্ত।

আরও পড়ুন

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়

‘ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে’

সূত্র আরও জানায়, কিস্তি না ছাড়লেও দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়বে না। রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়েছে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে আছে, বকেয়া ঋণও কমে এসেছে। রোববার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২১৪ কোটি ডলারে।

উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ২০২২ সালের শেষ দিকে বাংলাদেশ আইএমএফ-এর কাছে ৪৭০ কোটি ডলারের ঋণ চায়। ২০২৩ সালের জানুয়ারিতে তা অনুমোদন করে সংস্থাটি। পরে নতুন সরকারের সময়ে এ ঋণ কর্মসূচি বাড়িয়ে ৫৫০ কোটি ডলার করা হয়। এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে ৩৬০ কোটি ডলার ছাড় দিয়েছে আইএমএফ।

এমএস/

  • আইএমএফ
  • ঋণ
এ সম্পর্কিত আরও খবর
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক
গভর্নরের সঙ্গে আইএমএফ আবাসিক প্রতিনিধির বৈঠক
গভর্নরের সঙ্গে আইএমএফ আবাসিক প্রতিনিধির বৈঠক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।