দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সহকারী কমিশনার (এসি) মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, মো. শফিকুল ইসলাম ৪১তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান এবং গত বছরের ২৮ জুলাই সরকারি চাকরিতে যোগ দেন। পরে ২০২৪ সালের ২৯ জুলাই তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে একই বছরের ১ সেপ্টেম্বর থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেন এবং এরপর থেকে আর কাজে ফেরেননি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এতে তার শিক্ষানবিশকাল সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হয়।
বিধি অনুযায়ী, শিক্ষানবিশ কর্মকর্তার কর্মসম্পাদন বা আচরণ অসন্তোষজনক হলে সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই নিয়োগের অবসান ঘটানো যায়। সে অনুসারে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগ বিধিমালা অনুযায়ী শফিকুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এমএস/