দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভক্তি আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। ভক্তদের বিশ্বাস, কুমারী পূজা নারীর মর্যাদা প্রতিষ্ঠা, শক্তির আরাধনা ও দুষ্টের দমন প্রতীক।
মঙ্গলবার সকাল থেকে অষ্টমীর পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা। দুপুরে সদর রোডের শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দিরে আয়োজিত কুমারী পূজায় অংশ নেন হাজারো ভক্ত। মাতৃরূপে কুমারী কন্যাকে দেবী রূপে পূজা দিয়ে ভক্তরা প্রার্থনা করেন শান্তি ও সমৃদ্ধির জন্য। এ বছর বরিশাল জেলায় মোট ৬৪০টি মণ্ডপে পূজা হচ্ছে, এর মধ্যে মহানগরে ৪৭টি।
জেলার সবচেয়ে বড় মাদারগঞ্জ দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এ বছর দেবী রূপে পূজিত হন চতুর্থ শ্রেণির ছাত্রী আরাধ্যা পাল। ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভোর থেকে ভক্তরা ভিড় জমান পূজামণ্ডপে। জয়পুরহাট জেলায় এবার মোট ২৯৩টি মণ্ডপে পূজা হচ্ছে।
শহরের সূর্য্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে আয়োজিত হয় কুমারী পূজা। দেবী রূপে পূজিত হন সৃজা ভট্টাচার্য্য। পূজা উপলক্ষে মণ্ডপ ও আশপাশে ছিল সাজসজ্জা আর ঢাকের বাদ্য। ভক্তদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নড়াইল জেলায় এবছর মোট ৫২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে কুমারী পূজা সম্পন্ন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। ভক্তরা বিশ্বাস করেন, কুমারী মায়ের আরাধনার মধ্য দিয়ে দুঃখ-কষ্ট দূর হয়ে আসবে সুখ ও সমৃদ্ধি।
এমএস/