দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকের বাদ্য আর আবির খেলার মধ্য দিয়ে মেহেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিজয়া দশমীতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়। পরে বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।
প্রতিমা বিসর্জনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা এড়াতে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সন্ধ্যায় মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েববাড়ি মন্দির, হরিসভা মন্দির, বকুলতলা পূজা মন্দির, হরিজন বালক পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরের প্রতিমা ভৈরব নদে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া গাংনীতে কাজলা নদীতে বিভিন্ন মণ্ডলের প্রতিমা বিসর্জন করা হয়।
এবার মেহেরপুর জেলায় মোট ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
/অ