দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে ট্যাক্স জিডিপি রেশিও ৭.২৫ শতাংশ হলেও ব্রাজিলে এ হার ২৬ শতাংশ। এর কারণ দেশের মানুষ ট্যাক্স দিলেও সেবা পায় না।
সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে অর্থায়নের অভাব থাকলেও ট্যাক্সের ওপর নির্ভর করলে চলবে না৷ ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরতা বাড়াতে হবে।
তিনি বলেন, সবাই ট্যাক্স কমাতে বলেন। এমন করা হলে সামনের দিনে বেতন-ভাতা দেয়াও কঠিন হয়ে পড়বে।
একই প্রগ্রামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বিশ্বের তুলনায় স্টক মার্কেটে আমাদের অবস্থা লন খুবই দুর্বল। বিনিয়োগের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে দাবিত হতে হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের মনোভাবের দিকে যেতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাহিরে টাকা চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
কে