দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাজেকগামী একটি পর্যটকবাহী গাড়ি সিজুকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটক প্রাণ হারান এবং আহত হন কমপক্ষে ১১ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়, পরবর্তীতে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে।
/অ