• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

স্নাতক ডিগ্রিধারী ২৯% তরুণ বেকার, বেশি ঢাকা বিভাগে

দেশ টিভি ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সবথেকে বেশি বেকার ঢাকা বিভাগে। বিভাগটিতে ৬ লাখ ৮৭ হাজার বেকার রয়েছে। তারপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সেখানেই এ তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকার পরই চট্টগ্রাম বিভাগে বেকারের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার ও ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার বেকার রয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে এক ঘণ্টা কাজ করে পারিশ্রমিক পেলে তাকে বেকার হিসেবে বিবেচনা করা হবে না। এক মাস ধরে কাজপ্রত্যাশী এবং সবশেষ এক সপ্তাহে এক ঘণ্টা যদি মজুরির বিনিময়ে কাজের সুযোগ না পান, তাহলে তিনি বেকার হিসেবে গণ্য হবেন। যা আন্তর্জাতিক মানদণ্ডের সংজ্ঞা।

এ হিসেবে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। তবে বাস্তবতায় সপ্তাহে এক ঘণ্টা কাজ করে জীবনধারণ অসম্ভব। আবার মনমতো কাজ না পাওয়া ব্যক্তি আছেন প্রায় এক কোটি। এদের ছদ্ম বেকার হিসেবে বিবেচনা করা হয়।

তবে উন্নত দেশের চিত্র ভিন্ন। উন্নত দেশগুলোর মানুষ সপ্তাহে এক ঘণ্টা কাজ করলে মজুরির পাশাপাশি রাষ্ট্র থেকে বেকারভাতা প্রদান করা হয় তাদের। এ কারণে উন্নত দেশে জীবনধারণের জন্য প্রয়োজনীয় খরচ সংগ্রহ করতে জটিলতায় পড়তে হয় না।

স্নাতক ডিগ্রিধারীরাই বেকার বেশি:

শিক্ষিত লোকরাই বেকার বেশি। বিবিএসের জরিপ অনুযায়ী, দেশের মোট বেকারের মধ্যে সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী। ৭ দশমিক ১৩ শতাংশ বেকার উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। অর্থাৎ, প্রতি ৫ জন বেকারের মধ্যে ১ একজন স্নাতক ডিগ্রিধারী বা উচ্চমাধ্যমিক সনদধারী। আর যাদের কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই, তারা বেকার কম। বেকারদের মধ্যে মাত্র সোয়া ১ শতাংশ এ ধরনের ব্যক্তি রয়েছেন।

এদিকে বেকার যুবকদের কী অবস্থা? ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারসংখ্যা প্রায় ২০ লাখ। দেশে মোট বেকারের মধ্যে ৭৬ শতাংশের বয়স ১৫ থেকে ২৯ বছর। এই বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার সবথেকে বেশি, ৮ শতাংশের বেশি। ১৫ থেকে ২৯ বছর বয়সী বেকার তরুণদের প্রায় ২৯ শতাংশের মতো স্নাতক ডিগ্রিধারী। অর্থাৎ, স্নাতক ডিগ্রিধারীদের তিনজনের মধ্যে একজনের মতো বেকার।

বন্ধু ও আত্মীয়-স্বজনদের অনুরোধ জানিয়েছেন ৩৬ শতাশ চাকরিপ্রার্থী:

বিবিএসের জরিপে দেখা গেছে, চাকরি খোঁজার জন্য ১০ ধরনের পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। জরিপ অনুযায়ী, চাকরি পাওয়ার জন্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছে প্রায় ৩৬ শতাংশ চাকরিপ্রত্যাশী অনুরোধ জানিয়েছেন। সংবাদপত্রের বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ২৬ শতাংশ প্রার্থী চাকরি খুঁজেছেন। প্রায় ১২ শতাংশ চাকরিপ্রার্থী সরসারি বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে গিয়ে চাকরি খুঁজেছেন।

তিন ধরনের বেকারত্ব:

বিশাল অঙ্কে তিন ধরনের বেকারত্ব। যেমন- সামঞ্জস্যহীনতাজনিত বেকারত্ব, বাণিজ্য চক্রজনিত ও কাঠামোগত বেকারত্ব। শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে তাকে বলা হয় সামঞ্জস্যহীন বেকারত্ব। উত্তরবঙ্গ ও হাওর অঞ্চলে এ ধরনের বেকারত্ব দেখা যায়। শিল্পকারখানা ও সেবা খাতের যে ধরনের কর্মী প্রয়োজন, সেই ধরনের কর্মীর সরবরাহ যদি কম থাকে তাহলে সেটি সামঞ্জস্যহীন বেকারত্ব।

আরএ

  • বেকার
  • জরিপ
এ সম্পর্কিত আরও খবর
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড
২০৮ আসনে বিএনপি জোটের জয়, জামায়াত পেতে পারে ৪৬ আসন
২০৮ আসনে বিএনপি জোটের জয়, জামায়াত পেতে পারে ৪৬ আসন
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: সোচ্চারের জরিপ
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: সোচ্চারের জরিপ
যুবকরা বেকার ভাতার জন্য নয়, দেশ গড়তে জীবন দিয়েছে: জামায়াত আমির
যুবকরা বেকার ভাতার জন্য নয়, দেশ গড়তে জীবন দিয়েছে: জামায়াত আমির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।