দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ বুধবার (১২ জুলাই) থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কমবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)।
মঙ্গলবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে।
বিভিওআরভিএমএ আরও জানায়, সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।
এ ছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।