দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে নির্বাচনি প্রচারণা। নেত্রকোনার ৫টি আসনেই সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নির্বাচনি প্রচারণা করছেন স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল। দুপুরে উপজেলার নারাইন্দা বাজারে পথসভা করেছেন। পরে সেখানে ট্রাক প্রতীকের হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
এ সময় সাংবাদিকদের কাছে সোহেল অভিযোগ করেন, নৌকার প্রার্থী ও তার লোকজন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। আমার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে। আমি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই।
রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে আমি অভিযোগ করেছি। তিনি যাচাই-বাছাইয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
জেবি