দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে আজিজ ভাণ্ডারি খানকা শরীফ। আজ শুক্রবার তার ছিল প্রথম দিন। জুমার নামাজের পর তৌহিদী জনতা পরিচয়ে একদল লোক দরবার শরীফে হামলা চালায়। এ সময় তারা সেখানে ব্যাপক ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদী জনতা। পাশাপাশি নুরাল পাগলের কয়েকদিন আগে দাফন করা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়।
এসময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে নুরাল পাগলের কয়েকদিন আগে দাফন করা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, দরবার শরীফের একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এফএইচ/