দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর কাশিপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বি.টা.ক মাঠে ক্রিড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৃথক পৃথক কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, সাধারণ মানুষের সু-চিকিৎসা নিশ্চিতে সাংবিধানিক অধিকার হিসেবে রাষ্ট্রের দ্বায়িত্ব থাকলেও সে দায়িত্ব এখনো নিশ্চিত করতে পারেনি। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার শাসনামলে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিতসহ মানুষকে শতভাগ সেবা দেওয়ার মধ্য দিয়ে দেশ অনেকদুর এগিয়েছিল। কিন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চিকিৎসা সেবাকে দলীয় বিবেচনায় লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছিল।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের চিকিৎসার নামে সরঞ্জামাধি ক্রয় না করেই হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করেছে। সরকারি হাসপাতালগুলোতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করে হয়েছিল।
রহমাতুল্লাহ বলেন, আমরা ১৭ বছর জনগণের জন্য কোনো সেবামূলক কাজ করতে পারিনি, দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ করে দেয় জনগণ তাহলে এই দেশের সন্তানরা বিদেশে যাবে না। দেশকেই উন্নত করবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠনের সুযোগ পেলে সাধারণ মানুষের স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা হবে। যেসব মানুষ অর্থাভাবে চিকিৎসা করতে পারে না তাদেরকে রাষ্ট্রের খরচে চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করবে তারেক রহমান।
এদিকে শরীরচর্চা ও খেলাধুলাও আওয়ামী লীগের দলীয়করণ থেকে পিছিয়ে ছিল না বলে মন্তব্য করে রহমাতুল্লাহ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দলীয় বিবেচনায় পরিচালনা করার কারনে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। সরকারি ক্রিড়া প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগ-যুবলীগের অপকর্মের আস্তানায় পরিণত করেছিল ।
তিনি বলেন, খেলোয়ারদেরকেও দলীয় বিবেচনায় সুযোগ করে দেয়ার কারণে অনেক মেধাবী খেলোয়ার সুবিধা বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে যুবসমাজ প্রকৃত শরীরচর্চায় মনযোগী হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রহমাতুল্লাহ।
২৯ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সদস্য সচিব গোলাম কিবরিয়া মুন্নার সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জাহিদুল রহমান রিপন (সদস্য, মহানগর বিএনপি), কাজী শহিদুল ইসলাম (সাবেক কাউন্সিলর, ২৯ নম্বর ওয়ার্ড) নুরুল ইসলাম সেলিম আহ্বায়ক (২৯ নং ওয়ার্ড যুবদল) মিলন চৌধুরী (যুগ্ন আহবায়ক, মহানগর স্বেচ্ছাসেবক দল), সজল কাজী (সহ সভাপতি, জেলা ছাত্রদল) ওবায়দুল ইসলাম উজ্জ্বল (সহ সভাপতি, মহানগর ছাত্রদল), শ্রমিক নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ । এছাড়া বরিশাল ড্যাব এর ডাক্তার আতিক ও ডাক্তার সৃজন মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন। এসময় প্রথম দিনে নগরীর ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের কয়েকশ ক্যাম্প থেকে রোগী সেবা গ্রহণ করেছে।
এদিকে চরকাউয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক মামুন সরদার গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বা রাহাত তালুকদার৷ এছাড়া কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফএইচ/