দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচলা হয়েছে।
সাক্ষাৎকালে, সেনাপ্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তুলে ধরেন। পাশাপাশি, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় তিনি আশ্বস্ত করেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
এছাড়াও, সেনাপ্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।
এফএইচ/