• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

নিজস্ব প্রতিবেদক
  ২৯ আগস্ট ২০২৫, ২১:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংগঠনটির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন।

অনুষ্ঠান শেষে দেশের তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে একজন হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার।

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন এবং বিশিষ্ট সুরকার মিল্টন খন্দকার।

হায়দার আলী কালের কণ্ঠে নিজস্ব প্রতিবেদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি ও উপসম্পাদকের দায়িত্ব পালনের পর বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি পত্রিকাটির অনুসন্ধানী টিমের নেতৃত্ব দিয়ে আসছেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভয়াবহ দুর্নীতি নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদন ছিল আলোচিত। ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামের সেই প্রতিবেদন থেকেই শুরু হয় আলোচনার ঝড়। এর আগেও এমপি-মন্ত্রীদের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে বহু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

তার সাহসী রিপোর্টিংয়ে উন্মোচিত হয়েছে অপরাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি ও প্রশাসনের নানা গোপন অপকর্ম। তার প্রকাশিত বহু অনুসন্ধানী প্রতিবেদন জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইউনেসকোসহ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দাসত্বময় জীবন নিয়ে তার একটি প্রতিবেদন মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কার পায়।

এপেক্স ক্লাবস অব বাংলাদেশ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘ ৬৪ বছর ধরে কাজ করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

আরএ

  • সম্মাননা
  • কালের কণ্ঠ
এ সম্পর্কিত আরও খবর
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
একুশে পদক সম্মাননা যাকে উৎসর্গ করলেন অভিনেত্রী ববিতা
একুশে পদক সম্মাননা যাকে উৎসর্গ করলেন অভিনেত্রী ববিতা
বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু
বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।