দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের জেদ্দায় হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সঙ্গে মতবিনিময় সভা করেছে সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।
সভায় সাংবাদিক নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রবাসে তার নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
জেদ্দা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীসহ এ আর নোমান, সাহদাৎ হোসেন সুজন, মোহাম্মদ রণি, শামিম আহমেদ ও আব্দুল বাছির উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার প্রধান লক্ষ্য হবে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া।
তিনি বিদেশের মাটিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান। মতবিনিময় সভায় বক্তারা হবিগঞ্জ জেলার উন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জেদ্দায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আলহাজ আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, জহির আহমেদ হিরো, মইন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, আসাহাব উদ্দিন, সফিক আহমেদ, আরিফিন রুমি, সাহদাৎ হোসেন, টিপু সুলতান, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম লিটন, সোহাগ মজুমদার, কাজী নজরুল ইসলাম ও জাহাঙ্গীর সরকারসহ আরও অনেকে।
জে আই