দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কূটনীতিক এস. এম. মাহবুবুল আলমকে মহাপরিচালক (জনকূটনীতি) এবং মুখপাত্রের দায়িত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
অফিস আদেশে পাঁচ মহাপরিচালকের দপ্তর রদবদলের সিদ্ধান্তের কথা জানানো হয়। যেগুলোর মধ্যে রয়েছে- উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাষ্ট্রাচার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রাচার প্রধান এ. এফ. এম জাহিদ-উল-ইসলামকে মহাপরিচালক সাধারণ সেবার দায়িত্বে দেওয়া হয়েছে।
জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক শাহ্ আসিফ রহমানের একটি অতিরিক্ত দায়িত্ব কমানো হয়েছে, তিনি মহাপরিচালক জনকূটনীতি এবং মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া, এস, এম, মাহবুবুল আলমকে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপাত্র ও মো. হুমায়ুন কবীরের একটি দায়িত্ব কমিয়ে শুধু পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এতদিন পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের পাশাপাশি মহাপরিচালক সাধারণ সেবার দেখভাল করেছিলেন।
/অ