দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্ধার করা হয়েছে। হ্যাক হওয়ার প্রায় দুই দিন পর পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার (৫ মে) বেলা পৌনে ১টার দিকে পেজটি পুনরায় সচল হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৩ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল। সোমবার দুপুর পৌনে ১টার দিকে পেজটি পুনরুদ্ধার করা হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি সচল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পেজটি উদ্ধার করা হয়েছে বলেও জানা যায়।
এফএইচ/