দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা আছে কি না, সে বিষয়ে জানতে চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এ বিষয়ে জানতে চায় তারা।
সোমবার (১০ জুলাই) জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইইউয়ের পর্যবেক্ষক দলটি।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।
কমিশনার কামাল বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা আছে কি না, তা কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক দলকে বলা হয়েছে, পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে সব ধরনের মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। আমার ধারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠাতে পারে। তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
এর আগে, সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। বৈঠকে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ করতে চাচ্ছে না সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি। তারা বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবে।