দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার (৭১) দুই দিন ধরে নিখোঁজ। তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার (আগস্ট) সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকার কার্যালয়ের (বনশ্রী) উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বাবা নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গতকাল রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে বলা হয়, গতকাল অফিসে যাওয়ার সময় বিভুরঞ্জন সরকার মুঠোফোনটি বাসায় রেখে যান। রাত ৯টার ভেতর তিনি বাসায় না ফিরলে আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে ছেলে জানতে পারেন যে তিনি (বিভুরঞ্জন সরকার) অফিসে যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও বিভুরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি।
আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে যোগাযোগ করা হলে বিভুরঞ্জন সরকারের স্ত্রী শেফালি সরকার বলেন, গতকাল সকালে কর্মস্থল আজকের পত্রিকার অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। বিকেল ৫টার মধ্যে বাসায় ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এফএইচ