দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস।
গত সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে পৌঁছেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে ড. ইউনূসকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন অ্যধাপক মুহাম্মদ ইউনূস।
এফএইচ/