দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়।
কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, গত ৪ আগস্ট বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এফএইচ/