দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। গত জুলাই থেকে ফিরতি ফ্লাইটে আসতে শুরু করেছেন। শুক্রবার (৭ জুলাই) বিকেল পর্যন্ত ৫৩টি ফ্লাইটে এসেছেন ১৯ হাজার ৭৮৫ হজযাত্রী।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকার তথ্য মতে, তিন এয়ারলাইন্সের মোট ৫৩টি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৩টি এবং ফ্লাইনাসের ১৩টি ফ্লাইট ।
এদিকে হজ পালন করতে গিয়ে বাংলাদেশের ৮৭ জন হাজি মারা গেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (৬ জুলাই) মারা গেছেন ৬ জন। এদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং ২০ জন নারী।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।