দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, আটক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন ‘ছাত্র প্রতিনিধি’। তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। ‘আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)’ নামে মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি কিংবা এ ধরনের কোনো প্রতিনিধির অস্তিত্ব নেই।
বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এমন কর্মকাণ্ডের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
আরএ