দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হল।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
গত বছরের ১৪ অক্টোবর সিদ্দিক জুবায়েরকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। তবে শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার দুপুরে শিক্ষা সচিবকে প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার।