দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল (১৬ জুলাই) বুধবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জুলাই শহীদ দিবস’-এর গুরুত্ব বিবেচনায় এদিন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এর অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের মাধ্যমে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে।
আরএ