দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া বাড়ানো নিয়ে সরকারের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব সাইফুল আলম এ নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের বেশি ভাড়া আদায় করা যাবে না।
সমিতি জানায়, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ায় যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে। এতে পরিবহন খাত আর্থিক চাপে রয়েছে।
এ অবস্থায় জ্বালানি মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত বাসভাড়া পুনর্নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।
এর আগে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভাড়া বৃদ্ধির একটি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রণালয় থেকে জানানো হবে।
সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
বর্তমানে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।
এমএস/