• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশ টিভি ডেস্ক
  ১৫ জুলাই ২০২৫, ১৬:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগেরও নির্দেশ দিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৫ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং স্কুলগুলোর র‌্যাংকিং জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, ‘শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থব্যয় হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। আমরা স্কুলগুলোর পারফরম্যান্স অনুযায়ী র‍্যাংকিং করছি। পিছিয়ে থাকা বিদ্যালয়ের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, মূল্যায়নে দেখা গেছে, ভালো ফল করা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের দক্ষতা এবং সহকর্মীদের সঙ্গে তার আচরণমূলক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে বলেও বৈঠকে অবহিত করা হয়।

এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করছেন এমন অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে।’

তিনি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। একইসঙ্গে শিক্ষক বদলির নীতিমালা হালনাগাদ করার দিকেও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘এক উপজেলায় নিয়োগ পেয়ে শহরকেন্দ্রিক স্কুলে বদলি পেতে অনেক শিক্ষক তদবির করেন। এ ধরনের তদবির ঠেকাতে বদলির জন্য স্বচ্ছ ও কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি।’

বৈঠকে তিনি স্কুলগুলো নারীবান্ধব হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন। বলেন, ‘স্কুলের অবকাঠামো নির্মাণে অন্তত একজন নারী স্থপতিকে কমিটিতে রাখা বাধ্যতামূলক করতে হবে, যাতে নারী শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নেওয়া যায়।’

প্রধান উপদেষ্টা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন। পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এফএইচ/

  • প্রধান উপদেষ্টা
  • প্রধান শিক্ষক
  • প্রাথমিক বিদ্যালয়
এ সম্পর্কিত আরও খবর
শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
আদাবরে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা, দারোয়ান গ্রেপ্তার
আদাবরে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা, দারোয়ান গ্রেপ্তার
যুবদল নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
যুবদল নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
প্রাথমিকের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
প্রাথমিকের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।