দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। তাদের অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার।
দেশের ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
ফারুকী বলেন, দেশের ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হলো। ৪ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।
তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ৫ আগস্ট গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য আরও সময় লাগবে। কারণ, প্রচুর কাজ হবে।
এফএইচ/