দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীকে বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (৪ জুন) মামলাটি দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।
তিনি বলেন, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় আসামি অজ্ঞাতনামা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
এর আগে ওসি বলেছিলেন, মেয়েটি জানিয়েছে অভিযুক্ত ছেলেটি তার পূর্ব পরিচিত নয়। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তারা দু’জন আগে থেকেই পরিচিত। সাধারণভাবে ভবনে প্রবেশ করেছেন ওই ছাত্রী ও অভিযুক্ত যুবক।
প্রসঙ্গত, সোমবার (৩ জুন) সন্ধ্যায় ধর্ষণের ঘটেছে বলে জানা গেছে।
আগের সংবাদ- বাসার ছাদে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ