দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় পর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ধানমন্ডি থানায় মামলা দায়েরের জন্য এসেছেন।
মঙ্গলবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। এর আগে, সোমবার (৩ জুন) সন্ধ্যায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন বলে জানা গেছে।
ওসি পারভেজ বলেন, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ওই শিক্ষার্থী নিজে থানায় এসে এই অভিযোগ করেছেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।
ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তারা দু’জন আগে থেকেই পরিচিত। সাধারণভাবে ভবনে প্রবেশ করেছেন ওই ছাত্রী ও অভিযুক্ত যুবক।
ওসি বলেন, আমরা মেয়েটির পরিবারের মাধ্যমে জানতে পেরেছি গতকাল তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে আসেন। তার বাবা থানায় একটি মামলা দায়ের করছেন। অভিযুক্ত ছেলেটির নামটি বলছেন না ভুক্তভোগী। কি কারণে তিনি নাম বলছেন না তা আমরা বুঝতে পারছি না।