দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) পান্থপথ সেল সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ‘৫২, ৬৯, ৭১ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে জাতীয় বেইমান, মুনাফেক, লুটেরা, সুযোগ সন্ধানী আমলা দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্তদের রক্ষার আপস-মীমাংসা জনগণ মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির ১১ দফা সুপারিশ বাস্তবায়ন ছাড়া স্থানীয় ও জাতীয় নির্বাচন বাংলাদেশের ৮৭% জনগণ মানবে না।’
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন— সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক, সাবেক বিচারপতি ইমদাদুল হক আজাদ, সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মো. শাহজাহান সাজু, কাইয়ুম রেজা চৌধুরী, রিহাবের সাবেক সভাপতি প্রকৌশলী আব্দুল আউয়াল, কর্নেল (অব.) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মো. শামছুদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিগ্রেডিয়ার জেনারেল শামস এ খান, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ড. আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূর, উইং কমান্ডার (অব.) মীর আমিনুল ইসলাম, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, পারভীন নাসের খান ভাসানী, নাগরিক ভাবনার আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রদূত ড. প্রকৌশলী রফিকুল ইসলাম, সেতারা রেজভী লাকী প্রমুখ।
/অ