দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডের (জেডএসআরএম) উদ্যোগে সাতক্ষীরায় ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীদের নিয়ে ‘মতবিনিময় সভা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক নির্মাণ পেশাজীবী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেডএসআরএম রি-বারের গুণগত মান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ঠিকাদার ও ডিলাররা জেডএসআরএম রি-বারের নির্ভরযোগ্যতা ও টেকসই মানের ভূয়সী প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন জেডএসআরএম-এর পরিচালক মো. সোহরাওয়ার্দী। এছাড়া উপস্থিত ছিলেন সিওও মো. হুমায়ুন কবির, জিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. রিয়াদ হোসেন এবং জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ এ. ফয়েজ।
জেডএসআরএম দেশের নির্মাণশিল্পে টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে ভবিষ্যতেও সর্বোচ্চ মানের রি-বার সরবরাহের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
/অ