দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকাস্থ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৭ জুন) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিএমএইচে পরিদর্শনকালে সেনাপ্রধান হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকাস্থ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। সেনাসদস্যগণ সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হন। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।
এদিকে বিকেলে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবারবর্গ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকগণ সেনাপ্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
/অ